সর্বশেষ খবরঃ

মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে শ্যামনগরে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে শ্যামনগরে সংবাদ সম্মেলন
মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে শ্যামনগরে সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিমসহ ২২ জনের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলাকে ‘সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।সোমবার ( ২৫ মে ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্য বলেন,গত ১৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বাদী উজ্জ্বল বাদশা একটি মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, পরানপুর বাজারে বিএনপির একটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে,অফিসের আসবাবপত্র ও অর্থ লুট করা হয়েছে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করা হয়েছে।

তবে মোঃ জাহাঙ্গীর আলম এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, “পরানপুর বাজারে বিএনপির কোনো অফিস বর্তমানে নেই, অতীতেও ছিল না। যেখানে কোনো অফিসই ছিল না, সেখানে আগুন, ভাঙচুর বা লুটপাট হওয়ার প্রশ্নই ওঠে না।”

তিনি আরও দাবি করেন, মামলায় উল্লিখিত যে গাজী শাহ আলম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তা সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি ‘রজনীগন্ধা’ প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং চেয়ারম্যান আঃ রহিমের কাছে পরাজিত হন।

মোঃ জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, বাদী উজ্জ্বল বাদশা নিজেকে ৫নং কৈখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দাবি করলেও স্থানীয় বিএনপি সভাপতি মোঃ আবুল খায়ের মল্লিক লিখিত প্রত্যয়নপত্রে নিশ্চিত করেছেন যে, উজ্জ্বল বাদশা নামে কোনো ব্যক্তি অতীতে বা বর্তমানে ওই পদে ছিলেন না।

জাহাঙ্গীর সহ স্থানীয়দের অভিযোগ আসামিদের রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে।

এ সময় মামলার অন্যান্য আসামী মতিয়ার রহমান, মাসুদ আলী, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা, নুরুল আমীন, রুহুল কুদ্দুস, আঃ জালাল, আমিনুর, সিরাজুল ইসলাম,আবু বক্কার প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্ত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ সহ প্রসাশন এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার