সর্বশেষ খবরঃ

মানবপাচার রোধে ৪ জেলায় কনসার্ট

মানবপাচার রোধে ৪ জেলায় কনসার্ট
মানবপাচার রোধে ৪ জেলায় কনসার্ট

মানবপাচার রোধে দেশের চার জেলায় কনসার্টের আয়োজন করেছে উইনরক ইন্টারন্যাশনাল। মূলত,বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ‘আশ্বাস’ নামের একটি প্রকল্প পরিচালনা করছে সংস্থাটি। কনসার্টের পাশাপাশি প্রতিটি আয়োজনে মানবপাচার নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

ওই প্রকল্পের অংশ হিসেবেই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার মানবপাচার রোধের বার্তা নিয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

খবরটি নিশ্চিত করে উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ অংশের দলনেতা দীপ্তা রক্ষিত বলেন,আগামী ৪ মে খুলনার হাদিস পার্কে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে শুরু হবে এটি। যেখানে পারফর্ম করবেন চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’।

আগামী ৭ মে সাতক্ষীরা সরকারি বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কনসার্ট। সেখানে গান পরিবেশনা করবেন সন্দীপন ও চন্দনা মজুমদার। এরপর ১০ মে যশোরের টাউনহল মাঠে হবে তৃতীয় কনসার্ট। এতে পারফর্ম করবেন সন্দীপন ও ব্যান্ড ‘জলের গান’। সবশেষ আগামী ১৪ মে সমাপনী কনসার্ট অনুষ্ঠিত হবে সমুদ্রনগরী কক্সবাজারের লাবনী সৈকতে।সেখানে গান করবেন ব্যান্ড ‘দলছুট’ ও ‘মাদল’।

এ প্রসঙ্গে আয়োজকরা জানিয়েছেন,সবগুলো কনসার্টই শ্রোতা-দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তাই কোনো টিকিট বা নিবন্ধন ছাড়াই তারা উপভোগ করতে পারবেন।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ