সর্বশেষ খবরঃ

মাগুরায় বাস তল্লাশিকালে ৫ রোহিঙ্গা যুবক আটক

মাগুরায় বাস তল্লাশিকালে ৫ রোহিঙ্গা যুবক আটক
মাগুরায় বাস তল্লাশিকালে ৫ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ রিপোর্টার:: মাগুরার শ্রীপুর থানা পুলিশ পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন ( ১৯ ), করিমুল্লাহ হোসেনের ছেলে সাদেক নূর ( ২৩ ) ও আরাফাত নূর ( ১৭ ), আব্দুল হকের ছেলে রবিউল আলম ( ২৮ ) এবং মসিউল্ল্যাহর ছেলে ওমর ফারুখ ( ১৬ )।

শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর ) রাতে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকায় মাগুরা-ঢাকা মহাসড়কের চেকপোস্টে কুষ্টিয়া থেকে ঢাকাগামী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

প্রথম চার যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার ১ নম্বর কুতুপালং শরণার্থী শিবিরের (রোহিঙ্গা ক্যাম্প ) এবং ওমর ফারুখ উখিয়া উপজেলার ১২ নম্বর কুতুপালং ক্যাম্পে বাস করত বলে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানিয়েছেন।রোহিঙ্গা যুবকরা দাবি করেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য ক্যাম্প থেকে বেরিয়েছেন তারা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) কাঞ্চন কুমার রায় এ প্রতিবেদককে বলেছেন,মাগুরা-ঢাকা সড়কে ওয়াপদা পুলিশ চেকপোস্ট এলাকায় একটি বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহ হওয়ায় রোহিঙ্গা যুবকদের থানায় এনে জিঙ্গাসাবাদ করা হয়।

আদালতের মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো খবর

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে