সর্বশেষ খবরঃ

মহিমা স্টেশনে আহত স্টেশন মাস্টারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশনে ট্রেনের চাকায় আব্দুস সোবহান আকন্দের হাত-পা বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।তিনি ওই স্টেশনের চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার ( ৭ নভেম্বর ) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোবহান আকন্দের বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ওই সময় আব্দুস সোবহান আকন্দ ডিউটি শেষে গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারী গামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। এসময় পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান এবং ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান বলেন, আহত সোবহানকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান