সর্বশেষ খবরঃ

মরা গরুর গোস বিক্রির দ্বায়ে বেনাপোলে বিক্রেতাকে জেল-জরিমানা

মরা গরুর গোস বিক্রির দায়ে বেনাপোলে বিক্রেতাকে জেল-জরিমানা
মরা গরুর গোস বিক্রির দায়ে বেনাপোলে বিক্রেতাকে জেল-জরিমানা

বেনাপোল প্রতিনিধি :: বন্দর নগরী বেনাপোলে মরা গরুর গোস বিক্রির দ্বায়ে মানিক ( ৪৮ ) ও আলম (৪২)নামের দুই গোস বিক্রেতা আটক পূর্বক জেল,জরিমানা করা হয়েছে। এসময় বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সেপেক্টর রাশিদা খাতুনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রবিবার ( ১৩ নভেম্বর ) সকালে বেনাপোল বাজারস্থ গোস পট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে অভিযুক্তকে আটক করেন বেনাপোল পোর্টথানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।

বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সেপেক্টর রাশিদা খাতুন জানান,সকালে গোপন সংবাদে জানতে পারেন যে,বেনাপোল বাজারে একটি মরা গরু জবাই করে তা অন্য গোসের সাথে মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে গোস পট্রি এলাকার দোকানে নিয়ে যাওয়া হয়েছে।

এমন সংবাদে বেনাপোল পৌরকর্তৃপক্ষ বাজারে অভিযান চালিয়ে মানিক কসাইয়ের দোকান হতে ঐ মরা গরুর গোস জব্দ করে এবং এসিল্যান্ড ম্যাডামকে বিষয়টি তাৎক্ষনিক অবহিত করা হয়।

ভ্রাম্যমান আদালতের সাইদুজ্জামান বলেন অভিযুক্ত মানিক কসাই প্রাথমিক ভাবে তার অপরাধ স্বীকার করাই ভ্রাম্যমান আদালত তাকে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন। পৌরকর্তৃপক্ষের অভিযানে জব্দকৃত মরা গুরুর গোস মাটিতে পুতে ফেলা হবে বলে তিনি আরো জানান।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম মরা গরুর গোশ বিক্রির দ্বায়ে গোস বিক্রেতাদের জেল জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, গোস বিক্রেতা মানিকের দোকান হতে মরা গরুর গোস জব্দ করায় তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং তার ভাই আলম কসাই মরা গরুর গোস বিক্রির উদ্দেশ্যে বাজারে আনায় তাকে ১ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

আরো খবর

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন