সর্বশেষ খবরঃ

ময়মনসিংহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহ নগরীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক ( ১০) ও আবু বক্কর ( ৭ ) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওমর ফারুক ও আবু বক্কর ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ( ২ মে ) বিকেল ৫ টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড়ের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, মোঃ কামাল সদর উপজেলার পরানগঞ্জ শ্রীগলদি গ্রামের বাসিন্দা। গত ১০/ ১২ বছর যাবত কামাল স্বপরিবারে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে বসবাস করে আসছেন। বিল্লাল পেশায় ভ্যানচালক, তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন।

ঘটনার দিন সকালে সন্তানদের বাসায় রেখে কাজ করতে চলে যান কামাল ও তার স্ত্রী। দুপুরের পর থেকে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায় শিমুলতলি মোড়ের একটি পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আবু বকরকে উদ্ধারের আধাঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, ওসি মোঃ মাইন উদ্দিন।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত