সর্বশেষ খবরঃ

মনোনয়ন পত্র বাতিল হওয়ায় কেশবপুরের প্রার্থী আজিজের আপিলের তোড়জোড়

মনোনয়ন পত্র বাতিল হওয়ায় কেশবপুরের প্রার্থী আজিজের আপিলের তোড়জোড়
ফাইল ছবি

কেশবপুর প্রতিনিধি:: যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচনে কমিশনে আপিল করবেন স্ব-তন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। রোববার বাছাইয়ে আয়কর রিটান দাখিলের মুল কপি জমা দিতে না পরায় তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার ।

এবিষয়ে আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি মনোনয়ন পত্রের সাথে আয়কর রিটান দাখিলের ফটোকপি জমা দিয়েছিলেন। বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার তাঁর কাছে আয়কর রিটান দাখিলের মূল কপি দেখতে চান। যা তাৎক্ষনিকভাবে দেখাতে না পারায় বাতিল করা হয় তাঁর মনোনয়ন পত্র । তিনি তাঁর মনোনয়ন পত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন।

আজিজুল ইসলাম জানান,বিকালে তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করার পর পরই তিনি জেলা রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসক বরাবর মনোনয়ন পত্র বাতিলের সার্টিফাইড কপি চেয়ে আবেদন করেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সাংবাদিকদের বলেন, যশোর-৬ ( কেশবপুর ) আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তার মধ্যে বাছাইয়ে ৪ জনের মনোনয়ন পত্র বৈধ এবং বাতিল হয়েছে দুই জনের মনোনয়ন পত্র । তিনি বলেন,মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে চমক সৃস্টি করেন।

আরো খবর

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১