সর্বশেষ খবরঃ

ভোলার চরফ্যাশনে তিন থানার ওসিকে বদলি

ভোলার চরফ্যাশনে তিন থানার ওসিকে বদলি
ভোলার চরফ্যাশনে তিন থানার ওসিকে বদলি

মোঃ কামরুজ্জামান শাহীন ( ভোলা )জেলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে।চরফ্যাশন উপজেলার শশীভূষণ, দুলাহাট ও দক্ষিণ আইচা থানার ওসিদের বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে ,শশীভূষণ থানার ( ওসি ) মোঃ এনামুল হককে নিরস্ত্র পুলিশ পরিদর্শক তজুমদ্দিন সার্কেল অফিসে, দক্ষিণ আইচা থানার ( ওসি ) সাঈদ আহমেদকে ভোলা ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ( ইনচার্জ ) হিসেবে ও দুলারহাট থানার ( ওসি ) মাকসুদুর রহমান মুরাদকে ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ( ইনচার্জ ) হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) হিসাবে পদায়ন করা হয়েছে,মনপুরা থানার ( ওসি তদন্ত ) মোঃ তারিক হাসান রাসেলেকে শশীভূষণ থানায় ( ওসি ) হিসাবে, দৌলতখান থানার (ওসি তদন্ত ) মোঃএরশাদুল হক ভুঁইয়াকে দক্ষিণ আইচা থানার (ওসি) হিসাবে ও ভোলা পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক নিরস্ত্র আরিফ ইফতেখারকে দুলারহাট থানায় (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে পুলিশ সংস্কার ও গণ বদলি প্রক্রিয়া শুরু হয়। সেই অংশ হিসেবে ভোলা জেলা পুলিশের এই বদলি প্রক্রিয়া ও সংস্কার শুরু হয়েছে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু