সর্বশেষ খবরঃ

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিলেন সাবিনারা। এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার ফাইনালে উঠলো বাংলাদেশ। আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে।এই ম্যাচ বিজয়ী দলের সঙ্গে সোমবার ফাইনাল খেলবে বাংলাদেশ।

কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে গোল উৎসব করলো বাংলাদেশের নারী জাতীয় দল। সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটান পাত্তাই পেলো না তাদের কাছে। ছয় বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো তারা। সবশেষ ফাইনালে ২০১৬ সালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে বল পেয়ে একাই গোলরক্ষককে কাটিয়ে ১-০ করেন সিরাত জাহান স্বপ্না। ১৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর বাড়ানো বলে গোলরক্ষককে পাশ কাটিয়ে আড়াআড়ি শটে দ্বিতীয় গোল করেন সাবিনা।

আধঘণ্টার আগেই স্কোর ৩-০ হয়। বক্সের বাইরে থেকে আসা ক্রসে ২৯ মিনিটে কৃষ্ণা রানি সরকার তৃতীয় গোল করেন। ছয় মিনিট পরই এই ফরোয়ার্ড আরেকবার আক্রমণ চালান।

গোলকিপার তাকে আটকাতে পারলেও ঋতু পর্না চাকমা বল বের করে নিয়ে বাঁ পায়ের শটে খালি জালে বল জড়ান।৪-০ গোলে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে।

৫৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সের সেন্টার থেকে গোল করেন সাবিনা। তিন মিনিট পর তার ফ্রি কিক থেকে জটলার মধ্যে দাঁড়িয়ে গোল করেন মাসুরা পারভীন।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে সপ্তম গোল করেন তহুরা খাতুন। আর যোগ করা সময়ে সাবিনা পূরণ করেন হ্যাটট্রিক।চার ম্যাচে ৮ গোল করে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতা এই ফরোয়ার্ড।

এবারের আসরে চার ম্যাচেই ২০ গোল করে ফেললো বাংলাদেশ। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০, পাকিস্তানকে ৬-০ ও ভারতকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ