সর্বশেষ খবরঃ

ভারতে রপ্তানীর প্রাক্কালে বেনাপোলে ২ ট্রাক ইলিশ জব্দ

ভারতে রপ্তানীর প্রাক্কালে বেনাপোলে ২ ট্রাক ইলিশ জব্দ
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: ভারতে রপ্তানীর প্রাক্কালে বেনাপোল স্থলবন্দরে দুই ট্রাক ইলিশ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) দুপুরে ঘোষণার অতিরিক্ত ওজনের মাছ থাকায় আনুমানিক ৫ টন ওজনের মাছের চালানটি জব্দ করা হয়েছে।

সংবাদ লেখাকালীন সময়ে মাছের পণ্য চালানটি বাংলাদেশে অবস্থান করছে। পচনশীল দ্রব্য হওয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান মোতাবেক পণ্য চালানটি ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ভারতে রপ্তানীর উদ্দেশ্যে আসা ইলিশ মাছের দুটি ট্রাকে ৯০০ কেজি ইলিশ মাছ বেশী থাকায় পণ্য চালানটি সম্পর্কে উর্দ্ধতণদের অবহিত করা হয়। রপ্তানী কারকের পক্ষে গনি এন্ড সন্স ও রাহাত ট্রেডার্স নামের দুটি সি এন্ড এজেন্ট প্রতিষ্ঠান কাগজপত্র দাখিল করেন। বেনাপোল কাস্টমসের উর্দ্ধতণদের নির্দেশনা অনুযায়ী ইলিশ মাছের চালানটি সম্পর্কে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।

উল্লেখ্য ভারতে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছর ভারতের চাহিদা অনুযায়ী বিপুল পরিমান ইলিশ রপ্তানী হয়। এ সুযোগে এক ধরনের অসাধু ব্যবসায়ী কাস্টমস কর্তৃপক্ষকে ম্যানেজ করেই পণ্য চালানের ওজন কমিয়ে অধিক মুনাফা লাভের আশায় সরকারী রাজস্ব ফাঁকি দেয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী