সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে রনি শেখ( ৩০ ) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ১৮ মার্চ ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি শেখ উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশের মাছের আড়তে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মুক্তা বেগম জানান,সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলাম হঠাৎ দেখি রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে আছে। আশপাশে কোনো লোক দেখতে না পেয়ে পুলিশকে খবর দেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবজাল হোসেন জানান, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটতে ছিলেন অথবা বসা ছিলেন। হয়ত ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড