সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা থানা হেফাজতে

ভাঙ্গায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা থানা হেফাজতে
ভাঙ্গায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা থানা হেফাজতে

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড় পাল্লা গ্রামে পিতার বিরুদ্ধে নিজের কন্যাকে ধর্ষণের গুরুতর অভিযোগ মিলেছে। অভিযুক্ত পিতা মোস্তফা মোল্লা (৫০) সদরপুর উপজেলার বাকপুরা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর নাম সাথী আক্তার( ১৭)।

অভিযোগ অনুযায়ী,সে তার পিতার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয় জানিয়ে ঘটনার বর্ননায় ভুক্তভোগী বলেন গত ২৭মার্চ আনুমানিক দুপুর ৩ টার দিকে আমাকে বাড়িতে একা পেয়ে আমার বাবা আমার সাথে খারাপ কাজ করেন।পরে আমি বিষয়টি আমার মাকে জানাই। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

রোববার( ৬ এপ্রিল ২০২৫) রাতে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোস্তফা মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান,অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তকে থানা হেফাজতে নিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার