সর্বশেষ খবরঃ

বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন

বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন

শার্শা প্রতিনিধি :: বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দরে মুসলিম মিল্লাতের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনে আমদানি ও রপ্তানী কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে এ পথে পাসপোর্টযাত্রী গমণাগমন স্বাভাবিক থাকবে জানিয়ে,বেনাপোল স্থল বন্দরের পরিচালক( ট্রাফিক )শামীম হোসেন বলেন গত মঙ্গলবার হতে ঈদ ছুটি হয়েছে। ছুটিতে বেনাপোল কাস্টমস হাউসের সাথে সমন্বয় করে বন্দরের কার্যক্রম সীমিত আকারে খোলা থাকবে।

ঈদের দিন কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কোন আমদানিকারক এ সময়ে পণ্য ডেলিভারি নিতে চাইলে তা দেওয়া হবে। ঈদ ছুঁটিতে বেনাপোল স্থলবন্দরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ২৪ মার্চ হতে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানী কার্যক্রম পুরোদমে সচল হবে বলে নিশ্চিত করেছেন বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

এদিকে ঈদুল ফিতরের ছুটিতে সীমিত আকারে কাস্টমস হাউজগুলোর আমদানি-রপ্তানী কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধু মাত্র ঈদের দিন শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।

টানা লম্বা ছুটিতে বেনাপোল স্থলবন্দর এলাকা ফাাঁকা হয়ে পড়েছে। নেই যানবাহনের দীর্ঘ সারি ও বন্দর শ্রমিকদের আনা গোনা। বেনাপোল বন্দর সূত্রে জানা যায়,ভারত হতে আমদানিকৃত পণ্যের প্রায় ৯০ ভাগ পণ্য বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাই ঈদ ছুটিতে বেনাপোল স্থলবন্দর ফাঁকা পড়ে থাকলেও এর বিপরীতে ভারতের পেট্টাপোল বন্দরে পণ্য জট লাগবে। থাকবে বাংলাদেশে প্রবেশ অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন। কর্মব্যস্ততা ও বন্দর শ্রমিকদের হাক ডাকে আবারো চিরচেনা রুপে ফিরবে বেনাপোল বন্দর।

আরো খবর

ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
দিনাজপুরে ৬০কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ
দিনাজপুরে ৬০কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ
গুফরান বাহিনীর আতঙ্কে অভয়নগরের ৪ গ্রামের মানুষের ঈদ আনন্দ ফিকে হতে বসেছে
গুফরান বাহিনীর আতঙ্কে অভয়নগরের ৪ গ্রামের মানুষের ঈদ আনন্দ ফিকে হতে বসেছে
গোপালগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
গোপালগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল