সর্বশেষ খবরঃ

বেনাপোল পৌর এলাকার নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

বেনাপোল পৌর এলাকার নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু
বেনাপোল পৌর এলাকার নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

বেনাপোল প্রতিনিধি :: শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকার নাগরিদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ আজ শুরু হয়েছে। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) সকাল হতে বেনাপোল পৌরভবন থেকে পৌর নাগরিকদের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র সরবারহ করা হচ্ছে।

বেনাপোল পৌরসভা সূত্র হতে জানা গেছে,সকাল ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আগামী সোমবার পর্যন্ত ৯টি ওয়ার্ডের ২৩ হাজার ৯৫১জন ভোটারের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

স্মার্টকার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্য ভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকবে যা ,মেশিনে পাঠ যোগ্য হবে বলে আরো জানা গেছে। এর আগে সকাল ১০টায় শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ডাঃ কাজী নাজিব হাসান ৭ দিন ব্যাপী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইয়াসমিন,উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

পর্যায়ক্রমে সমস্ত শার্শা উপজেলা জুড়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেন। আগামী ফ্রেবুয়ারী মাস পর্যন্ত ১১টি ইউনিয়নের ১ লাখ ৪ হাজার ৪৩৬ জন ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন ব্যাক্তি স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রত্যাশী দেশের বাইরে অবস্থারত থাকায় বা অন্যান্য কারণে পরিচয় পত্র সংগ্রহ করতে ব্যার্থ হলে পরবর্তীতে শার্শা উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী