সর্বশেষ খবরঃ

বেনাপোলে র‌্যাবের অভিযানে ৭৫০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার-১

বেনাপোলে র‌্যাবের অভিযানে ৭৫০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার-১
বেনাপোলে র‌্যাবের অভিযানে ৭৫০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার-১

বেনাপোল প্রতিনিধি :: যশোরের পোর্টথানাধীন পুটখালী গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭৫০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোঃ শহীদ আলী (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে পুটখালী গ্রামের হযরত আলীর ছেলে।

সোমবার ( ৩জুন ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের জনৈক শহীদ আলীর বাড়িতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ  শহীদকে গ্রেফতার করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একই এলাকার অপর দুইজন মাদক ব্যবসায়ী মোঃ বিপুল হোসেন (৩০) ও মোঃ রাজু আহমেদ (২৬) নামের গ্রেফতারকৃত আসামীর দুই সহযোগী পালিয়ে যায়।

র‌্যাবের অভিযান কালীন সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে, তার বাড়ির শয়নকক্ষের ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫০  বোতল ফেন্সিডিল  উদ্ধারপূর্বক জব্দ করা হয়।পরবর্তীতে র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার বাড়ির পাশে চাচাতো ভাই বিপুল হোসেন (৩০) এর বাড়িতে আরো ৪০০ বোতল ফেন্সিডিল সংরক্ষণ করা আছে বলে জানাই।

তার দেওয়া তথ্য মতে, আভিযানিক দলটি   বিপুল হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির রান্নাঘরের ভেতরে রাখা পাটকাঠির স্তুপের নিচে বিশেষভাবে রক্ষিত অবস্থায় আরো ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সহ্মম হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু  পূর্বক জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার