সর্বশেষ খবরঃ

বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

মোঃ হাসানুজ্জামান হাসান:: বেনাপোল বিজিবির অভিযানে অস্ত্র,ও ম্যাগজিন উদ্ধার হয়েছে। রবিবার ( ১৯ ফেব্রুয়ারি ) ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ২১ ব্যাটালিয়ন সদস্যরা এ অস্ত্র চালানটি উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা যায়,খুলনা ব্যাটালিয়ন ( ২১ বিজিবি ) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপি’র ০১টি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৭/ ৭ এস এর ৬০ আর পিলার হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট দক্ষিনপাড়া পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয়।

কিছুক্ষন পর ০১ জন ব্যক্তিকে পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১১-৮৮০৭) যোগে আসতে দেখে। উক্ত ব্যক্তি টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহজনকভাবে থামতে বলে।

মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশীর জন্য কোমরে হাত দিলে তৎক্ষনাত সে তার লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে উক্ত স্থান হতে ০২টি ৯ এমএম পিস্তল ( ইউএসএ ),০২টি খালী ম্যাগাজিন এবং ০১ (এক) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল এর সিজার মূল্য- ৩,৫১,০০০/- ( তিন লক্ষ একান্ন হাজার ) টাকা।

বর্তমানে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তে এলাকায় বিশেষ অপারেশন পরিচালনার সাথে সাথে তল্লাশী চৌকি/পোষ্টগুলোতে বিশেষ তল্লাশীতে বিপুল পরিমানে স্বর্ণ এবং মাদক দ্রব্য আটক হওয়ায় স্থানীয় চোরাকারবারীরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ এবং ভারত হতে বাংলাদেশে অস্ত্র-গোলাবারুদ চোরাচালান করছে বলে আরো জানা গেছে।

এর প্রেক্ষিতে খুলনা ব্যাটালিয়ন ( ২১ বিজিবি ) এর কঠোর নজরদারী ও গোয়েন্দা তথ্যের সঠিক প্রয়োগ এবং সীমান্তে নিরন্তর টহল কার্যক্রম পরিচালনার কারণে সকল প্রকার চোরাকারবারী ও চোরাচালানী মালামাল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে বিজিবি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩