সর্বশেষ খবরঃ

বেনাপোলে কৃষকের বিচুলি গাদায় আগুন দিলো দূবৃত্তরা

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পৌরসভাধীন দিঘীরপাড় গ্রামের কৃষকের ধান ও বিচলীর গাঁদায় আগুন ধরিয়ে দিয়েছে দূবৃত্তরা। মঙ্গলবার ( ৬ নভেম্বর ) দিবাগত রাত আনুমানিক ১.৪৫ মিনিটে বসত বাড়ির উঠানে থাকা বিচুলী ও ধান গাদায় আগুন ধরিয়ে দেয় দূবৃত্তরা।

আগুনের প্রজ্বলিত শিখা দেখে স্থানীয় প্রতিবেশীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে বেনাপোল ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

ভূক্তভোগী কৃষক হাসেম মোল্লা ( ৪৮ ) জানান,তার ৮ বিঘা জমির বিচুলী পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে আনুমানিক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে আরো জানান তিনি।

অগ্নিকান্ডের ঘটনায় বেনাপোল ফায়ার স্টেশনের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান,ভূক্তভোগীর খবরে ফায়ার সার্ভিসের টিম অগ্নিকান্ড স্থলে পৌঁছে পানি ছড়িয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

শত্রুতার জেরে কেউ বিচুলী গাদায় ইচ্ছাকৃত আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রতীয়মান হয় এবং ভবেরবেড় ও দিঘীরপাড় গ্রামে ইতিপূবের্ও এরকম আরো দুটি কান্ড ঘটেছে বলে তিনি আরো জানান।

গভীর রাতে দূবৃত্তদের দ্বারা বিচুলী গাদায় অগ্নিকান্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজমান। স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে ভূক্তভোগীসহ এলাকাটির কৃষক সমাজ।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান