সর্বশেষ খবরঃ

বেড়েছে আদার দাম! অপরিবর্তিত পেঁয়াজ-রসুন

বেড়েছে আদার দাম! অপরিবর্তিত পেঁয়াজ-রসুন
বেড়েছে আদার দাম! অপরিবর্তিত পেঁয়াজ-রসুন

জৈষ্ঠ্য প্রতিবেদক :: পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। ঈদকে সামনে রেখে এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা বেড়ে আদার কেজি পৌঁছেছে ৩০০ টাকায়। দেশি পেঁয়াজ ও রসুনের উচ্চমূল্য রয়েছে অপরিবর্তিত। এছাড়া ক্রস জাতের পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচসহ বেশ কিছু সবজি এবং ডিমের দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ,ঈদকে কেন্দ্র করে এসব পণ্যের দাম বাড়ানো হয়েছে। বিক্রেতারা বলছেন, ঈদ নয়,আগে থেকেই এসব পণ্যের দাম বাড়তি।

শুক্রবার ( ১৪ জুন ) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচা বাজারে সরেজমিন দেখা যায়, মানভেদে ক্রস জাতের পেঁয়াজ ৮৫ টাকা, দেশি পেঁয়াজ ৯০ টাকা, লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা, নতুন দেশি রসুন ২২০ টাকা, চায়না রসুন ২২০-২৩০ টাকাG

চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রে দেখা গেছে, কেজিতে ক্রস জাতের পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে পাঁচ টাকা, ভারতীয় আদার দাম ২০ টাকা এবং চায়না আদার দাম ৪০ টাকা বেড়েছে।

এ প্রসঙ্গে বিক্রেতা আলাউদ্দীন বলেন, ‘আগে থেকেই পেঁয়াজ, আদা, রসুনের দাম বাড়তি ছিল। তবে এটাও সত্য, কোরবানির ঈদে এসব পণ্যের দাম বাড়ে।

বিক্রেতা সাইফুল বলেন, ‘কোরবানির ঈদে আদা, রসুন, পেঁয়াজের দাম বেড়ে যায়। কারণ এ সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। তার মানে এই না, আমরা দাম বাড়িয়ে দেই। পাইকারি বাজারে দাম বেড়ে যায় বলেই আমাদের বেশি দামে বিক্রি করতে হয়।

বিস্ময় প্রকাশ করে ক্রেতা আজাদ রহমান বলেন, ‘আদার দাম ৩০০ হয়ে গেলো! রসুন-পেঁয়াজের দামও বেশি। ব্যবসায়ীরা খালি উপলক্ষ খোঁজে। এখন ঈদের সময়,তাই দাম বাড়িয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী