সর্বশেষ খবরঃ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :; ‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব তীক্ষ্ণ স্লোগান ও প্রতিবাদী আবহে শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।

রোববার ( ৩ মে ) সকালে প্রেসক্লাব চত্বরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনিরে সভাপতিত্বে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্লোগান দেওয়া হয়।সাংবাদিকরা বলেন, কলম যোদ্ধাদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক তকমা দিয়ে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

অবস্থান কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা কর’ ‘স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর কর’ ‘গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য’, ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ নয়’গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের বিচার কর’সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধ কর’, আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার,’ ‘সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাও’ নানা স্লোগান তুলে ধরা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, যখনই কোনো সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তাঁর বিরুদ্ধে মামলা-হামলার দেওয়া হয়। সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নন। গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাস চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির। সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওছার, সদস্য আলহাজ্ব শেখ আফজালুল রহমান,সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরিজ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

আরো খবর

শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ