সর্বশেষ খবরঃ

বিজিবির ধাওয়ায় স্বর্ণেরবার ফেলে পালালেন পাচারকারী

বিজিবির ধাওয়ায় স্বর্ণেরবার ফেলে পালালেন পাচারকারী
বিজিবির ধাওয়ায় স্বর্ণেরবার ফেলে পালালেন পাচারকারী

বেনাপোল প্রতিনিধি :: ভারতে সোনা পাচারের প্রক্কালে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের ধাওয়ায় আনুমানিক ১ কোটি ৫০লাখ ৩১হাজার টাকা মূল্যের ১৭ পিস স্বর্ণেরবার ফেলে পালালেন দুই পাচারকারী।

শনিবার ( ৭ জানুয়ারী ) ভোরে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট এলাকা থেকে সোনারবার গুলো উদ্ধার পূর্বক জব্দ করে বিজিবি। এঘটনায় বিজিবি পলাতক দুই পাচারকারীর নামে শার্শা থানায় মামলা করেছে।

মামলার আসামীরা হলো বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের নবীছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদের ছেলে রিয়াজুল (৪০)।

বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল মোহাম্মদ তানভীর রহমান স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল পাঁচভূলোট গ্রামের বটতলা নামক স্থানে অবস্থান নেয়।

এসময় ঐ দুই স্বর্ণপাচারকারী বিজিবির উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্ঠা চালায়। বিজিবি তাদের ধাওয়া করলে তাদের কাছে থাকা সাদা পলিথিনে মোড়ানো ২টি প্যাকেট মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরিত্যাক্ত পলিথিনের প্যাকেট হতে বিজিবি সদস্যরা ১ কেজি ৯৮৩গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণেরবার উদ্ধার করে।

পরে বিজিবি সদস্যরা পালিয়ে যাওয়া পাচারকারীদের সনাক্ত পূর্বক নাম ঠিকানা সংগ্রহ করে থানায় মামলা রুজু করে বলে তিনি আরো জানান।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন