সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে শার্শা সীমান্ত হতে ৪৩পিস স্বর্ণেরবার উদ্ধার

বিজিবির অভিযানে শার্শা সীমান্ত হতে ৪৩পিস স্বর্ণেরবার উদ্ধার
বিজিবির অভিযানে শার্শা সীমান্ত হতে ৪৩পিস স্বর্ণেরবার উদ্ধার

যশোর প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে যশোরের শার্শার অগ্রভূলোট সীমান্ত হতে ৩কোটি৫০লাখ টাকা মূল্যের ৪৩পিস স্বর্ণেরবার উদ্ধার হয়েছে।

শুক্রবার ( ১৪ অক্টোবর )খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ভারতে পাচারের পূর্বে স্বর্ণের এ বড় চালানটি আটক করেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৮৮ আর পিলার হতে ১০০গজ দূরে বাংলাদেশের অভ্যান্তরে অগ্রভ’লোটের গ্রামের নদীর পাড়ে অবস্থান নেয়।

এ সময় ৩জন ব্যাক্তি টহল দলের নিকটবর্তী হলে বিজিবি তাদেরকে থামতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়। বিজিবি পিছু নিয়ে ধাওয়া করে এক ব্যাক্তির কোমরে লুঙ্গির সাথে পেচানো স্বর্ণের ব্যাগটি ধরে ফেললে ঐ ব্যাক্তি লঙ্গি খুলে ফেলে দিয়ে ইসামতি নদীতে ঝাঁপ দিয়ে সাতরিয়ে ভারতের অভ্যান্তরে ঢুকে পড়ে।

পরে ফেলে যাওয়া ব্যাগ হতে ৫.০১৪ কেজি ওজনের মোট ৪৩টি স্বর্ণেরবার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৩,৪৯,৫৯,৫৩৪/-টাকা। বিজিবির স্বর্ণ উদ্ধার ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী