সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে টেকনাফে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

বিজিবির অভিযানে টেকনাফে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
বিজিবির অভিযানে টেকনাফে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

বিশেষ প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )এর অভিযানে টেকনাফে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। শনিবার (২৭) আগস্ট রাতে বিজিবি সদস্যরা মাদকের এই বড় চালানটি উদ্ধার করেন।

টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ৬,৮৫,০০,০০০/-( ছয় কোটি পঁচাশি লক্ষ ) টাকা মূল্যমানের ১.০৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় কোন মাদককারবারীকে আটক করতে পারেনী বিজিবি সদস্যরা।

বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়,টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নোয়াপাড়া মোচনী বাজারের পিছনে লবণের মাঠ দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি টহল দল ঐ স্থানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১.০৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬,৮৫,০০,০০০/- ( ছয় কোটি পঁচাশি লক্ষ ) টাকা।চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন