সর্বশেষ খবরঃ

বাফুফেকে জরিমান করলো ফিফা

বাফুফেকে জরিমান করলো ফিফা
বাফুফেকে জরিমান করলো ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা,বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে ) কোটি টাকা ( ৮৪ হাজার মার্কিন ডলার এবং লভ্যাংশ ) জরিমানা করেছে । জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জেমি ডে’র পাওয়ানা পরিশোধ না করায় বাফুফেকে এই জরিমানা করে ফিফা।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন,বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি ডে তার বেতন-ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার নিকট আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে ফিফা কর্তৃক বাফুফেকে একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা প্রদানের কথা বলা হয়েছে।

ফিফার জরিমানার বিষয়ে বাফুফের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। আপিল প্রক্রিয়া থেকে শুরু সকল পদক্ষেপ তারাই নেবে।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে’কে গেল বছরের অক্টোবরে হঠাৎ করে বরখাস্ত করে বাফুফে। তবে তার চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের আগস্ট পর্যন্ত।

নিয়ম অনুযায়ী তিনি আগস্ট পর্যন্ত বেতন-ভাতা প্রাপ্ত হবেন।সেটা আদায়ের লক্ষ্যে বিষয়টি নিয়ে জেমি ফিফার দ্বারস্থ হন। ফিফা বিষয়টি আমলে নেয়। এটা নিয়ে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত চলে আইনি লড়াই।

দুই পক্ষের শুনানি শেষে বুধবার বাফুফেকে লাভসহ ৮৪ হাজার মার্কিন ডলার জরিমানা করে ফিফা। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৮৮ লাখ ৯০ হাজার। এর সঙ্গে যুক্ত হবে লাভ। সব মিলিয়ে জরিমানার পরিমাণ কোটি টাকার ওপরে।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল