সর্বশেষ খবরঃ

বান্দরবানে বন্দুকযুদ্ধে নিহত তিন কেএনএ সন্ত্রাসী

বান্দরবানে বন্দুকযুদ্ধে নিহত তিন কেএনএ সন্ত্রাসী
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।রোববার ( ২৪ নভেম্বর ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর ) থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা কালে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখানো চলমান রয়েছে।

উল্লেখ্য,২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ ) বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, কেএনএফ-এর সামরিক শাখা কেএনএ-এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার