সর্বশেষ খবরঃ

ফিফা বর্ষসেরা তালিকায় রয়েছেন মেসি 

ফিফা বর্ষসেরা তালিকায় রয়েছেন মেসি
ছবি সংগৃহীত

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪–এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত ১১ ফুটবলারের মধ্যে আছেন লিওনেল মেসিও।

এ নিয়ে ফিফার দেওয়া ‘দ্য বেস্ট’ পুরস্কারে ৯ বারই মনোনয়ন পেলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার দ্য বেস্ট জিতেছেন মেসি। তবে ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টাইন অধিনায়ক চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন না।

দ্য বেস্ট পুরস্কারে ‘ফিফা মেন’স প্লেয়ারের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ,বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এ ছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।

প্রতিটি পুরস্কারে ভোট দিতে পারবেন ভক্তরা। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার।

মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শক দের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে ভোট।

বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি,আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লিভারকুসেনের জাবি আলোনসো।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩