সর্বশেষ খবরঃ

ফানুস উড়াতে গিয়ে কামরাঙ্গীরচরে ৩ কিশোর দগ্ধ

ফানুস উড়াতে গিয়ে কামরাঙ্গীরচরে ৩ কিশোর দগ্ধ
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রাজধানীর কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকায় একটি বাসার ছাদে তিন কিশোর ফানুসে আগুন ধরাতে গিয়ে দগ্ধ হয়েছেন।দগ্ধরা হলো- যমজ ভাই রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)।

রোববার ( ৩১ ডিসেম্বর ) দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসার ছাদে এ ঘটনা ঘটে। দগ্ধ কিশোরদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুসে আগুন দেওয়ার সময় আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই আগুনে দগ্ধ হয়। দ্রুত তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন এসেছে।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্নে জরুরি বিভাগের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের শরীরে বেশি অংশ পুড়ে গেছে ও দুজনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে