সর্বশেষ খবরঃ

প্রভাতী সংঘের সাধারণ সম্পাদকের দাবী ভিত্তিহীন সংবাদ প্রকাশ

প্রভাতী সংঘের সাধারন সম্পাদকের দাবী ভিত্তিহীন সংবাদ প্রকাশ
প্রভাতী সংঘের সাধারন সম্পাদকের দাবী ভিত্তিহীন সংবাদ প্রকাশ

বেনাপোল প্রতিনিধি :: যশোরে সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় দখলে নিল ছাত্রদল-যুবদল শিরোনামে গত ২২ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইনে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রভাতী সংঘের বর্তমান প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু।

গনমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এক বর্তায় তিনি বলেন আমাদের প্রভাতী সংঘটি কোন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে আগেও ছিলোনা বর্তমানেও কোন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছেনা। এটা একটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।

বিভিন্ন মতাদর্শের মানুষ ও সমাজসেবীদের সমম্বয়ে গঠিত কমিটি সংঘটি পরিচালনা করে থাকেন। প্রভাতী সংঘের নতুন করে সংস্কার করা কার্যলয়টি আগেও প্রভাতী সংঘের দখলে ছিল এখনো প্রভাতী সংঘের দখলে আছে। কোন রাজনৈতিক দলের পরিচয়ে প্রভাতী সংঘের কার্যলয়ে এখনো কোন চেয়ার টেবিল অথবা কোন আসবাবপত্র রাখা হয়নি।

সামাজিক ও সাংস্কৃতিমনা মানুষের চেষ্টায় ১৯৭২ সালে বেনাপোল স্টেশনে রোডে প্রভাতী সংঘ নামে একটি সামাজিক সংগঠন গড়ে ওঠে যাহার রেজিঃ নম্বর ১০১/৭৬। সে সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাওসার আলী ও আতাহার আলী স্যারের সম্বন¦য়ে গঠিত কমিটি এ সংঘটি পরিচালনা করতেন। সর্বশেষ সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও মোস্তাফিজজোহা সেলিমের সম্বন্বয়ে গঠিত কমিটি প্রভাতী সংঘটি পরিচালনা করে আসছিলেন। সে কমিটির মেয়াদও ২০১৮ সালে শেষ হয়েছে। বর্তমান সময়ে প্রস্তাবিত কমিটির সদস্যরা প্রভাতী সংঘের জরাজীর্ন কার্য্যলয়টি সংস্কার করছেন বলে আরো জানান।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ২০ সেপ্টেম্বর সকালে ক্লাবের দেয়ালে পৌর ছাত্রদলের পক্ষে একটি ব্যানার ঝোলানো হয়। এর আগে ক্লাবের সামনে বাস পুতে শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হকের ছবি ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা ফেস্টুন টাঙানোয় দখলের গুজব ছড়ায়। একটি স্বার্থন্বেষীমহল রাজনৈতিক ফয়দা লুটতে অপপ্রচার চালচ্ছে বলে জানা গেছে।

এবিষয়ে শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা জানান, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আছে কোন নেতা-কর্মীরা কোন দখল বাণিজ্য ও চাঁদাবাজির সাথে কেউ জড়িত থাকতে পারবে না। নেতার নির্দেশনা অনুযায়ী শার্শা উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেভাবেই কাজ করে যাচ্ছেন।

শার্শা উপজেলা বিএনপি যুবদল বা ছাত্রদলের কোন নেতা কর্মীরা এ ধরনের দখল বাণিজ্যের সাথে জড়িত নয়। একটি কুচক্রীমল আমাদেরকে সমাজে হেযও প্রতিপন্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার