সর্বশেষ খবরঃ

পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু

পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু
পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু

আজ বুধবার ( ২৬ মার্চ ) থেকে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকরা সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি ( বিজিএমইএ )জানিয়েছে,শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২৬ মার্চ থেকে ১৬১টি কারখানা ছুটি শুরু করবে। ২৭ মার্চ থেকে ৩৭৪টি, ২৮ মার্চ থেকে ৬৪৮টি এবং ২৯ মার্চ থেকে ৯২৪টি কারখানা ছুটি দেবে।

এদিকে,২০৭টি কারখানা এখনও ঈদ বোনাস পরিশোধ করেনি,যদিও নির্ধারিত সময় ছিল রমজানের ২০ তারিখ। এছাড়া, ২৪টি কারখানা ফেব্রুয়ারির এবং একটি কারখানা জানুয়ারির বেতন পরিশোধ করেনি। বেতন ও বোনাস পরিশোধে বিলম্ব হওয়ায় বিজিএমইএ’র সদস্যভুক্ত ১১টি কারখানাকে ‘অস্থিরতার ঝুঁকিতে’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ৩ এপ্রিল সাধারণ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিনের ছুটি পাবেন। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার