সর্বশেষ খবরঃ

পাসপোর্ট যাত্রীর পেটে মিললো স্বর্ণেরবার

পাসপোর্ট যাত্রীর পেটে মিললো স্বর্ণের বার
পাসপোর্ট যাত্রীর পেটে মিললো স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল ইমিগ্রেশানে ভারতগামী ইমাম হোসেন জীবন (২৪) নামের পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশিকালে পেটের ভিতর লুকিয়ে রাখা ৪টি স্বর্ণেরবার উদ্ধারসহ আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার ( ১১ অক্টোবর ) সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শরীয়তপুর জেলার পালং থানার চাতানি কান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। তার পাসপোর্ট নম্বর- ইএফ-০৫৩৬৮০৯।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে।

এমন সংবাদে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এসময় বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জেরাপূর্বক তল্লাশি করা হয়। পরে, তার পেট থেকে ৪ পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়

আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন