সর্বশেষ খবরঃ

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান আবারো বিয়ে করছেন

দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।ডেইলি পাকিস্তান জানিয়েছে, দীর্ঘ দিনের প্রেমি সলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মাহিরা খান।৩৮ বছর বয়সী এ অভিনেত্রীর হবু বরের নাম সলিম করিম।

আগামী সেপ্টেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। পাকিস্তানের পাঞ্জাবে বিয়ের আসর বসবে।

মাহিরা খানের এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এ সংসার তার একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৫ সালে ভেঙে যায় মাহিরা-আলীর সংসার। তবে দ্বিতীয় বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মাহিরা খান।

পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

২০১৭ সালে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মাহিরা খানের।এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০০ কোটি রুপির বেশি।

আরো খবর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী