সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-২

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-২
পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-২

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ১৪৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আব্দুল মজিদ ( ৩৮ ) ও ফারুক হোসেনকে ( ৩২) আটক করেছে র‍্যাব-১৩।

সোমবার ( ১৪ আগস্ট ) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃত আব্দুল মজিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর (বোর্ডেরহাট ) গ্রামের সমশের আলীর ছেলে ও ফারুক হোসেন নিলুরখামার ( সরকারতালি ) গ্রামের আক্কাস আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক টীম এ অভিযান পরিচালনা করেন।পলাশবাড়ী পৌরশহরের ( ঢাকা-রংপুর মহাসড়ক )বাঁশকাটা এলাকায় একটি যাত্রীবাহীবাস তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রীবেশি মাদক কারবারিদের নিকট থেকে ওই পরিমাণ মাদক মাদক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়,তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। এঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাব সূত্র জানায়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন