সর্বশেষ খবরঃ

পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ভোট গ্রহন শেষ

পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ভোট গ্রহন শেষ
পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ভোট গ্রহন শেষ

পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ। বৃহষ্পতিবার ( ৩০) সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এই আসনের ভোটেই নির্ধারিত হবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকছেন কিনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৭ থেকে নির্বাচন শুরু হয়ে চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ভোট গণনা হবে আগামী ৩ অক্টোবর। তার বিরুদ্ধে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

মমতার মতো ‘হেভিওয়েট’ প্রার্থী না হলেও নির্বাচনে তিনি বড় চ্যালেঞ্চ ছুড়ে দেবেন বলে দাবি বিজেপির। ভারতীয় বার্তা সংস্থা এএনআই’এর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কলকাতার আসন ভবানিপুরের ৩ লাখেরও বেশি ভোটার আজ মমতার ভাগ্য নির্ধারণ করবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে গেলে এই আসনে জয়লাভ করতেই হবে তাকে। ছয় মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমএলএ নির্বাচিত করতে তৃণমূল নেতা শোভনদেব চট্টপাধ্যায় এই আসন থেকে পদত্যাগ করেন।

এদিকে ভোট শুরুর পরেই পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন ভবানিপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ১৪৪ ধারা জারি সত্ত্বেও কয়েকটি দোকানপাট খোলা থাকায় প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

এই বিজেপি প্রার্থীর অভিযোগ, ভবানিপুরের অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়াঙ্কা।

তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অবশ্য বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।

আরো খবর

ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন