সর্বশেষ খবরঃ

পশু হাটের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় তৎপর খাগড়াছড়ি প্রশাসন

পশু হাটের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় তৎপর খাগড়াছড়ি প্রশাসন
পশু হাটের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় তৎপর খাগড়াছড়ি প্রশাসন

খোকন বিকাশ ত্রিপুরা ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির ঈদকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় জমে উঠেছে কোরবানির গরুর হাট। শেষ মুহূর্তের বেচাকেনা ও গরু বাছাইয়ে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় হাটগুলো এখন সরগরম।

খাগড়াছড়ি জেলা শহরের জিরোমাইল গঞ্জপাড়া গরুর হাট,মাটিরাঙ্গা,পানছড়ি, রামগড়,মানিকছড়ি ও মহালছড়ি ,দীঘিনালাসহ বেশ কয়েকটি স্থায়ী ও অস্থায়ী হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে গরুর লেনদেন।দেশি জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। ফলে দাম কিছুটা চড়া হলেও বাজারে চাঞ্চল্যপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় খামারিরা বলছেন—এবার লাভের আশায় দিন গুনছি। খাগড়াছড়ির ইসলামপুর এলাকাে খামারি আব্দুর রহমান বলেন,“এছর দেশি পদ্ধতিতে গরু পালন করি। এবার স্বাস্থ্যবান ও পরিচ্ছন্ন গরু বাজারে আনতে পেরেছি, দামও ভালো পাচ্ছি।”

রামগড়ের হাটে দেখা যায়, ৬৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন আকারের গরু বিক্রি হচ্ছে। অধিকাংশ গরুই স্থানীয়ভাবে লালন-পালন করা। ফলে গরুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ক্রেতারা কিছুটা আশ্বস্ত।গরুর স্বাস্থ্য পরীক্ষা ও ভুয়া ওষুধ প্রতিরোধে জেলা প্রাণিসম্পদ বিভাগ সক্রিয়

খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) সুপর্ণা দে সিম্পু বলেন,“জেলার প্রত্যেকটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। আমরা প্রতিটি গরুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। স্টেরয়েড বা ওষুধ প্রয়োগ করা হয়েছে কি না, সেটাও যাচাই করছি। কোনো অসুস্থ গরু হাটে না ওঠে, সেটি নিশ্চিত করার জন্য আমাদের মেডিকেল টিম মাঠে কাজ করছে।”

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত