
মাহামুদুল হাসান
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশেই ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছেন যশোরের শার্শা উপজেলার চিকিৎসক ডাঃ মমতাজ মজিদ। ঝুঁকিপূর্ণ অপারেশনে বাড়ছে জনস্বাস্থ্যের আশঙ্কা তবুও অলৌকিক ভাবেই নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আফিল ডিগ্রী কলেজ সড়কের পাশে অবস্থিত নিজিস্ব দ্বিতল ভবনের পুরোটাই জুড়ে ডাঃ মজিদ পরিচালনা করছেন অবৈধ ক্লিনিকের রমরমা ব্যবসা।
স্থানীয় সূত্রে জানা যায়,অনভিজ্ঞ নার্স ও অ্যানেস্থেসিয়োলজিস্ট ছাড়াই জটিল অপারেশন করেন তিনি। এতে সংত্রমণ,অতিরিক্ত রক্তক্ষরণসহ অপচিকিৎসার অভিযোগও রয়েছে ডাঃ মজিদের বিরুদ্ধে।প্রতিকারে এলাকাবাসী বিভিন্ন মহলে অভিযোগ জানালেও বন্ধ হয়নী অবৈধ ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম।গুঞ্জন রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর,যশোর অফিসের একাধিক কর্মকর্তাদের ম্যানেজ করেই অবৈধ ক্লিনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন ডাঃ মজিদ।
মজিদের ক্লিনিকে চিকিৎসা নিতে আসা চালতেবেড়ে গ্রামের লিখন বলেন চিকিৎসা সেবার নামে রোগীদের পকেট কাটতে বসেছেন তিনি। প্রতিষ্ঠানটির কর্কান্ডের বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ।
অভিযোগের সত্যতা যাচায়ে সরেজমিনে ডাঃ মজিদের প্রতিষ্ঠানে গেলে অবৈধ্য ক্লিনিক কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়। নিজের অপকর্ম লুকাতে তিনি প্রতিষ্ঠানের নামে কোন সাইন বোর্ড ব্যবহার করেন না। ক্লিনিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেও তিনি ব্যার্থ হন।
ফ্যামিলি রুমেই মধ্য যুগীয় কায়দায় অপারেশন থিয়েটার খুলে ঝুঁকি পূর্ন অপারেশন কার্যক্রম পরিচালনা করেন। অনুমোদন ছাড়াই রুমের ভিতর বেড স্থাপন করে,রোগী ভর্তি রেখেই নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন।
রোগীদের অভিযোগ বিষয়ে জানতে চাইলে, তিনি অপারেশন কার্যক্রম পরিচালনার কথা অস্বীকার করে ডাঃ মজিদ বলেন,আমি যা বুঝি সেই চিকিৎসাগুলোই আমি রোগীদের দেই।
তিনি নিজেকে সাতক্ষীরা সদর হাসপাতালের ই এম ও এবং একজন সনোলজিস্ট ও কার্ডিওলজিস্ট হিসাবে পরিচয় দেন। কিন্তু তার ব্যবহৃত ঔষধপত্র পর্যক্ষেনকালে দেখা যায় তার বি এম এন্ড ডিসি রেজিস্টেশন নাম্বার তিনি ব্যবহার করেন না। বিষয়টি সন্দেহজনক ও উৎকন্ঠার। হাড় ভাঙাসহ প্রায়ই সকল রোগেরই চিকিৎসা করেন বলে জানা গেছে।
এ বিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক পারভেসের নিকট জানতে চাইলে তিনি বলেন,শীঘ্রই ইউনো মহোদয়ের সাথে আলোচনা করে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই শার্শা উপজেলা জুড়ে ব্যঙের ছাতার মত গজিয়ে ওঠা অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার খুলে স্বাস্থ্য সেবার নামে অপচিকিৎসা দিয়ে আসছে একটি অসাধু চক্র।এতে করে প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা যেমন আর্থিক ভাবে প্রতারিত হচ্ছে,তেমনীভাবেই অপচিকিৎসা নিয়ে নিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। অপচিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।