সর্বশেষ খবরঃ

নন্দীগ্রামে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী

নন্দীগ্রামে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী
নন্দীগ্রামে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে এলাকাবাসী

আরাফাত( বগুড়া )জেলা প্রতিনিধি:: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বাঁশো বাজার থেকে কালাসিংড়া গ্রামের মধ্যে দিয়ে থালতা মাঝগ্রাম পর্যন্ত আনুমানিক পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তাটি অল্প বৃষ্টিতেই কাঁদামাটি হচ্ছে। রাস্তা নিয়ে ভোগান্তি মধ্যে রয়েছে স্থানীয় জনসাধারন।

গুরুত্বপূর্ন এ রাস্তা দিয়ে চলাচল হাজারো মানুষের,কিন্তু রাস্তা মেরামত না হওয়ায় জনসাধারনের ভোগান্তি চরমে।এই রাস্তা নিয়ে তারা অনেক সমস্যায় রয়েছেন অভিযোগ জানিয়ে ভুক্তভোগী জনসাধারন বলেন,তারা ঠিক মত কোন গাড়ি মোটরসাইকেল,অটো ইজিবাইক,ভ্যান নিয়ে রাস্তায় বের হতে পারে না। শিশুরা ঠিকমতো স্কুলে যেতে পারে না।

ভারী বৃষ্টি হলে তাদের ঘরে বসে থাকতে হয়।এমনকি রাস্তা ভেঙ্গে চলে যাচ্ছে। তারা এ রাস্তা নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বললেও কোন কাজ হয়নি। যুগ যুগ ধরেই এই পাঁচ কিলোমিটারের রাস্তা মেরামতহীন ভাবেই পড়ে আছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবের নিকট জানতে চাইলে তিনি জানান,এখন স্থায়ী কোন সরকার না থাকায় অনেক কাজে বিলম্ব হচ্ছে। রাস্তাটি সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

আরো খবর

বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩