সর্বশেষ খবরঃ

নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ আওয়ামীলীগ অফিস ভাঙচুর

নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ আওয়ামীলীগ অফিস ভাঙচুর
নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ আওয়ামীলীগ অফিস ভাঙচুর

উজ্জ্বল রায়:: নড়াইল ১ আসনের সাবেক সংসদ সদস্য ( এমপি ) কবিরুল হক মুক্তির বাগান বাড়ি ও উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলায় বিকেলে আ.লীগ অফিস ও সন্ধ্যার দিকে মুক্তির বাড়িতে এ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালিয়া বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দেয়। পরে সন্ধ্যার দিকে হঠাৎ বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে।পরে আগুন জ্বালিয়ে দেয়।

এ ঘটনার কিছুক্ষণ পর কালিয়া ডাকবাংলোর পাশে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন,যখন আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও মুক্তির বাড়িতে আগুনের ঘটনা ঘটে তখন আমাদের সভা শেষ পর্যায়ে। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন,ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১