সর্বশেষ খবরঃ

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার
নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া উপজেলায় জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১ মে ) বিকেলে উপজেলার লক্ষীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে তিনটি মামলায় দাযের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মী। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের হয় লোহাগড়া থানায়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মোঃ আশিকুর রহমান বলেন,বিকেলে অভিযান চালিয়ে মিমকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন