সর্বশেষ খবরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নারী এমপি ১৯ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নারী এমপি ১৯ জন
শেখ হাসিনা ওডঃ শিরীন শারমিন চৌধুরী ফাইল ছবি

জৈষ্ঠ্য প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ১৯ জন নারী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির ১৫ নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ মনোনিত একজন নারী প্রার্থী এগিয়ে রয়েছেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চার জন নারী জয়ী হয়েছে। এবার সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৯৬ জন। এছাড়া দুই জন ছিলেন হিজড়া। দ্বাদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থী এক হাজার ৯৬৯ জন।

একাদশ সংসদ নির্বাচনে ৬৯ নারী প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ২২ জন নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যক নারী নির্বাচিত হওয়ার রেকর্ড।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত নারী সংসদ সদস্য হলেন— রংপুর-৬ আসনে ডঃ শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-৩ আসনে উন্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ আসনে জান্নাত আরা হেনরি, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, বরগুনা-২ আসনের সুলতানা নাদিরা, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দা জাকিয়া নূর,

মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, গাজীপুর-৪ আসনে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা, চাঁদপুর-৩ আসনে দীপু মনি, চট্টগ্রাম-২ আসনের খাদিজাতুল আনোয়ার এবং কক্সবাজার-৪ আসনের শাহীন আক্তার।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ আসনের আব্দুল্লাহ নাহিদ নিগার, মাদারীপুর-৩ আসনে মোসাঃ তাহমিনা বেগম, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত ও হবিগঞ্জ-১ আসনের আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবার বিজয়ী হয়েছেন।

একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ার জন্য ময়মনসিংহ-৩ (গৌরীপুর )আসনে ফলাফল প্রকাশ করেনি ইসি।এ আসনে আওয়ামী লীগ মনোনিত নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

এ আসনের স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩২ জন। দু’জনের ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। যার ফলে স্থগিত কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী