সর্বশেষ খবরঃ

দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলেছে

দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলেছে
দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলেছে

টানা ১১ দিনের ছুটির পর দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ খুলেছে। রবিবার ( ২০ অক্টোবর ) শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্ত কার্যক্রম। দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি ( শুক্র ও শনিবার ) মিলিয়ে টানা এগারো দিনের ছুটিতে ছিল স্কুলকলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

এ বিষয়ে ধানমন্ডি গভঃবয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন সংবাদমাধ্যমকে বলেন,সকালেই প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছিলাম। বেশ উৎফুল্ল আমাদের শিক্ষার্থীরা। সব শিক্ষার্থী—অভিভাবকে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩