সর্বশেষ খবরঃ

দেশের বিভিন্নস্থানে ভাংচুর ঘটনার প্রতিবাদে বেনাপোলে গণ-অনশন, অবস্থান ও প্রতিবাদ সমাবেশ

দেশের বিভিন্নস্থানে ভাংচুর ঘটনার প্রতিবাদে বেনাপোলে গণ-অনশন, অবস্থান ও প্রতিবাদ সমাবেশ
দেশের বিভিন্নস্থানে ভাংচুর ঘটনার প্রতিবাদে বেনাপোলে গণ-অনশন, অবস্থান ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল প্রতিনিধি :: দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে বন্দরনগরী বেনাপোলে গণ-অনশন, অবস্থান ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে বেনাপোল বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে সনাতন ধর্মীয়দের অংশ গ্রহনে এই অবস্থান কর্মসূচী পালিত হয়।

শনিবার ( ২৩শে অক্টোবর ) সকাল ১১ টা হতে যশোর-কলকাতা মহাসড়কের ধারে অবস্থান নেন উপজেলাটির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত হিন্দু সম্প্রাদায়ের লোক।

গণ-অবস্থান ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শার্শা উপজেলা শাখার সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সাম্প্রতি ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে,ভাংচুর ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবী জানান।

এ ধরনের ঘটনার পুনারবৃত্তি যেন না ঘটে তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখার আহব্বান জানানো হয়।অবস্থান কর্মসুচী শেষে বেনাপোল বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি