সর্বশেষ খবরঃ

দুধ ও ভাত খাওয়ায় যত উপকারীতা

দুধ ও ভাত খাওয়ায় যত উপকারীতা
দুধ ও ভাত খাওয়ায় যত উপকারীতা

দুধ দিয়ে ভাত খেতে অনেকেই ভালোবাসেন। খাওয়ার পর তেষ্টা কম লাগে ও সহজে হজম হয় বলে খাবারটি বেশ জনপ্রিয়। দুধ–ভাত খেলে মিলবে এমন আরও অনেক উপকার।

দুধ দিয়ে ভাত খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। দুধে আছে প্রচুর ক্যালসিয়াম,প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি ১২,যা হাড়, দাঁত,পেশি ও স্নায়ু মজবুত করে।এ ছাড়া লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। আর ভাতে রয়েছে কার্বোহাইড্রেট,যা শক্তি জোগায়।

এই প্রতিবেদন পড়ে জেনে নিন দুধ-ভাতে কী কী উপকারিতা রয়েছে

পুষ্টি

ভাত ও দুধের মিশ্রণ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটসমৃদ্ধ একটি সুষম খাবার সরবরাহ করে। ভাতের কার্বোহাইড্রেট শক্তির ভালো উৎস। অন্যদিকে দুধ থেকে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায়।

শক্তি বৃদ্ধি

এই মিশ্রণ দ্রুত শক্তি উৎপাদন করে, যেমন সাহ্‌রিতে দুধ–ভাত খেলে ভাতের কার্বোহাইড্রেট ও দুধের প্রোটিন সারা দিন শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

হজমের সুবিধা

ভাত সহজে হজম হয়। দুধে যাঁদের কোনো সমস্যা নেই, তাঁদের জন্য দুধমাখা ভাত আরামদায়ক খাবার।

তৃপ্তি

এই মিশ্রণ পেট ভরতে সাহায্য করে। অল্পতেই ক্ষুধা নিবারণ হয়। অতিরিক্ত খাওয়ার আশঙ্কা কম থাকে।

ওজন বৃদ্ধি

এই মিশ্রণ ক্যালরিসমৃদ্ধ খাবার। তাই নিয়মিত দুধ–ভাত খেলে ওজন বেড়ে যায়। আর দুধ–ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো যাবে না। তাহলে হজমে ব্যাঘাত ঘটবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী