সর্বশেষ খবরঃ

দুই বছরের সাজায় ৭ বছর পলায়ন!অতঃপর গ্ৰেফতার

দুই বছরের সাজায় ৭ বছর পলায়ন!অতঃপর গ্ৰেফতার
দুই বছরের সাজায় ৭ বছর পলায়ন!অতঃপর গ্ৰেফতার

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাঙ্গামোড় গ্রামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আশরাফুল ইসলাম ( ৩৮ ) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে উপজেলার ভাংগামোড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ মাহাবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি দু’বছরের সাজার ভয়ে পুলিশের কাছ থেকে ৭ বছর পালিয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, আসামি আশরাফুল ইসলামকে একটি সিআর মামলায় ২০১৫ সালে আদালত দুই বছরের সাজা দেয়। এছাড়াও তার স্ত্রীর করা পারিবারিক আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আসামি আদালতে আত্মসমর্পণ না করে দুই বছরের সাজা থেকে বাঁচতে সাত বছর ধরে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩