সর্বশেষ খবরঃ

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত
দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত

চন্দন মিত্র :: শনিবার ( ৭সেপ্টেম্বর )সকাল ১১টায় দিনাজপুর শহরের বাহাদুরবাজারস্থ মাসুম হোটেলে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং২৯৩৬)এর বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় এর প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক মোঃ আতিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন

সাংবাদিকদের সার্বিক দিক নির্দেশনা দিয়ে পর্যালোচনায় বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক সাদাকাত আলী, সাংবাদিকদের ভবিষ্যত কর্ম পরিকল্পনা ও বিগত দিনের ভুলভ্রান্তি উল্লেখ করে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেন জয়, মোঃ সালাম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আবেদ আলী, মোরশেদ মানিক,চন্দন রায়, দয়ারাম রায়,মোকারম হোসেন মোশারফ হোসেন,চঞ্চল, মাসুদ জাহাঙ্গির, মতিয়ার রহমান এএফ এম মোরশেদ, জাহিদ হোসেন, মোকলেচুর রহমার সওদাগর ও মজিদ খান প্রমুখ।

এসময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর( ২৯৩৬)এর প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরু বলেন বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করে অনেক চড়াই উতরাই পার করে এই ইউনিয়নের হাল ধরে রেখেছি। সামনে আমাদের সুদিন আসছে। আমাদের আর কারো গলগ্রহ হয়ে থাকতে হবে না। এই ইউনিয়ন আমার রক্তের সাথে মিশে আছে। আমি এটাকে আমার পরিবার মনে করি। তাই বিগত দিনে অনেক বিপদের সম্মুখীন হয়েও এর হাল ছাড়িনি। তাই আমি চাই আগামীদিনে এই প্লাটফর্মে থেকে সকল অবহেলিত সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে শুধু আপনাদের দোয়া ও সহোযোগিতা আমার কামনা করি।

এই সময় বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা বিগতদিনে তাদের পাওনা না পাওয়ার বিষয়তুলে ধরে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে বিশেষ সাধারন সভার পরিসমাপ্তি হয় ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩