সর্বশেষ খবরঃ

দিনাজপুরে প্রচন্ড শীতকে উপেক্ষা করেই ক্ষেতে ছটছেন কৃষক

দিনাজপুরে প্রচন্ড শীতকে উপেক্ষা করেই ক্ষেতে ছটছেন কৃষক
দিনাজপুরে প্রচন্ড শীতকে উপেক্ষা করেই ক্ষেতে ছটছেন কৃষক

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে জেঁকে বসেছে শীত।দেখা মিলছে না সূর্যের।সকাল থেকে ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের কারনে জন জীবন বিপর্যস্ত ।

দিনাজপুর আবহাওয়া অফিস সুত্রে জানা যায় আজ সর্বোনিম্ন তাপমাত্রা ৮দশমিক ০৬ এবং শীতের প্রকোপ আরো বাড়তে পাড়ে। তবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।বেলা গড়ার সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা।শীত যতই হোক ঘড়ে বসে থাকার উপায় নেই খেটে খাওয়া দিনমজুর ও কৃষকের। জীবিকার তাড়নায় ছুটতে হচ্ছে কাজে।

১৪ জানুয়ারি দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের নশিপুর এক আলুর বীজ ক্ষেতে গিয়ে দেখা যায় কৃষকরা কোনরকম শীতের কাপড় জড়িয়ে কাজ করছে মাঠে।

এ সময় কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানায় শীতে ঘড়ে বসে থাকলে খামু কি? আমরা হাজিরা ভিত্তিতে এই আলুর বীজ ক্ষেতে কাজ করি।একদিন না এলে পেটের ভাত জুটবো না।

এদিকে ঠান্ডাকে ঘিরে গরম কাপড় কেনার ধুম পড়ে গেছে।আর এ সুযোগে বিক্রেতারা দামও হাকাচ্ছে চড়া।সাধারন খেটে খাওয়া মানুষ গরম কাপড় কিনতে গিয়ে পরতে হচ্ছে বিপাকে। তবুও ঠান্ডার হাত থেকে রেহাই পেতে যে যা পারছে গরম কিনে ঠান্ডা নিবারন করার চেষ্টা করছে।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা যায় শীতার্ত মানুষের শীত নিবারনে দেয়া হচ্ছে কম্বল।সরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান,ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যো্গে অসহায় শীতার্ত মানুষের মাঝে দেয়া হচ্ছে শীতবস্ত্র।

এদিকে শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে চলছে। বিশেষকরে প্রচন্ডশীতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী