সর্বশেষ খবরঃ

দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

দূর্ঘটনা কবলিত বাসের ছবি
দূর্ঘটনা কবলিত বাসের ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় ২জন নিহতসহ১০জন আহত হয়েছেন।রবিবার ( ১৬জুলাই ) দিনাজপুরে এ পৃথক পৃথক সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা যায়।

দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের পাঁচ বাড়ি নামক স্থানে দিনাজপুর অভিমুখী যাত্রীবাহী একটি বাসকে একই অভিমুখী একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে গেলে গাড়ির হেলপার আবু বক্কর ( ৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবু বক্কর দিনাজপুর সদর উপজেলার উমরপাইল গোয়ালপাড়া এলাকার আফতাব উদ্দীনের ছেলে।

অবস্থানকারী যাত্রীদের আশেপাশের লোকজন এসে উদ্ধার করে যাদের মধ‍্যে ৮থেকে ১০জন যাত্রী আহত হয়। ! আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং কোতোয়ালি থানা পুলিশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন আহতদের দ্রুত চিকিৎসার জন‍্য মেডিক‍্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।এবং বাসটি খাদ থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে দিনাজপুর সদর উপজেলা চিরিরবন্দর চাম্পাতলী নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত‍্যু হয়েছে বলে জানা গেছে।

আরো খবর

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড