সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ডিআইজির মতবিনিময় সভা

দিনাজপুরে ডিআইজির মতবিনিময় সভা
দিনাজপুরে ডিআইজির মতবিনিময় সভা

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে দিনাজপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে রংপুর রেঞ্জার ডিআইজি আমিনুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার ( ২অক্টোবর )সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়, সম্মেলন কক্ষে ডিআইজির সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভাটি পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম-সেবা ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ) এর সভাপতিত্বে প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল আমিনুল ইসলাম বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালন করতে পারে সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।

কোন দুষ্কৃতীকারি যেন কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে এবং সেই সাথে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

এছাড়াও মতবিনিময় সভায় আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ )( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ), আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ),সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ),মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক এন্ড এস্টেট ),শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) দিনাজপুর এবং বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপি ), জামায়াতী ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে