সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ইয়াবা উদ্ধারসহ দশ-নারী পুরুষ গ্রেফতার

দিনাজপুরে ইয়াবা উদ্ধারসহ দশ-নারী পুরুষ গ্রেফতার
দিনাজপুরে ইয়াবা উদ্ধারসহ দশ-নারী পুরুষ গ্রেফতার

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দিনাজপুরে ২হাজার পিচ ইয়াবা ও নারী নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৬জন পুরুষ এবং ৪জন নারীসহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ( ২৫ এপ্রিল )দিবাগত রাতে দিনাজপুর শহরের লিলি মোর পাহাড়পুর এলাকায় সাবেক সংসদ সদস্য মকলেসুর রহমানের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো দিনাজপুর বাহাদুর বাজার ট্রাফিক মোড় সংলগ্ন “মেডিসিন মার্ট”ঔষধের দোকানের স্বত্বাধিকারী পাহাড়পুরের বাসিন্দা মৃত নুরুল হুদার ছেলে আহম্মেদ তানভীর হুদা সুষম( ৫৪ ),শহরের ঈদগাহ আবাসিক এলাকার মৃত শামসুর রাহমানের ছেলে গোলাম মোহাম্মদ মমতাজুর রাহমান রাজ( ৩২),পীরগঞ্জ ,ঠাকুরগাঁও ,বোধ পালীগা গ্রামের মোঃ পারভেজ আলম রাজু ( ২১ ),কাহারোল গড়নুরপুর এলাকার পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণুরায় (২৬)শহরের পুলহাট মাঝিপাড়া এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ শামীম হোসেন (৪৫) এবং কাহারোল পূর্ব সাদিপুর এলাকার মোঃ নজরুল ইসলামর ছেলে মোঃ রুবেল ইসলাম (৩৫)।

আটককৃত নারীদের মধ্যে দিনাজপুর মেডিক্যালমোড় ,খোদমাধবপুর এলাকার পালক পিতা জহুরুল চৌধুরীর মেয়ে মোছাঃ জবা চৌধুরী ওরফে সারা ( ১৮),লালমনিরহাট জেলার সদরের মিশন মোড় এলাকার মোঃ রিয়াজুল ইসলমের মেয়ে মোছাঃ রিমি বেগম( ২৩ ),একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছাঃমনি আক্তার( ১৮) এবং একই জেলার থানাপাড়া রেল ওয়ে কলোনীর মৃত কুকির মেয়ে মোছাঃনীলিমা ইসলাম (১৯)।

এসময় তাদের কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা,নগদ ১লাখ ১২হাজার ৪৫০টক,দুটি ইয়ামাহ মোটরসাইকেল,বিভিন্ন মডেলের ৫টি এনড্রয়েড স্মার্ট ফোন এবংএকটি নোকিয় বাটন ফোন উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের পাহাড়পুরে সাবেক সংসদ সদস্য মৃত মকলেসুর রহমানের বাসায় অভিযান চলিয়ে তাদের আটক করা হয় ।

তিনি আরো বলেন আসামীরা দীর্ঘদিন ধরেই সকলের চোখ ফাঁকি দিয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। মামলা দিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী