সর্বশেষ খবরঃ

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে একটি রাইস মিলে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির পর পরেই অফিস কক্ষের একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নড়েচড়ে বসে পুলিশ।বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে ৬জনকে আটক করা হয় ।

ডাকাতির পূর্বে তারা মিলের ভিতর প্রবেশ করে ম্যানেজার নৈশপ্রহরীসহ চারজনকে হাত পা বেঁধে রাইসমিলের ভিতরে প্রবেশ করে অফিস কক্ষের বিভিন্ন লকার ভেঙে সাড়ে তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ।

বৃহস্পতিবার ( ২২ফেব্রুয়ারি )দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন গত ১৫ফেব্রুয়ারি দিনাজপুর হাকিমপুর উপজেলার বাসুদেবপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি করে লকার ভেঙ্গে সাড়ে তিনলক্ষ টাকা লুট করে নিয়ে যায় ১০জন ডাকাত।

আটককৃত হলেন-মোঃ আব্দুর রহিম ওরফে পোড়া রহিম ( ৬৮),মোঃ আলিম হোসেন(৪০),মোঃশামীম ওরফে পবন ( ৩০) মোঃ আব্দুস সোহাগ ( ৩৪),মোঃ ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া(৪৫) এবং বকুল হোসেন(৫০)।

আটককৃতরা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ।তাদের বিরুদ্ধে গরু চুরি ,মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ