সর্বশেষ খবরঃ

দিনাজপুরে আনারস প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত রবিউল ইসলাম সোহাগ

দিনাজপুরে আনারস প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত রবিউল ইসলাম সোহাগ
দিনাজপুরে আনারস প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত রবিউল ইসলাম সোহাগ

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিড়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম সোহাগ । তিনি প্রতিটি ইউনিয়নের গ্রামে পাড়া মহল্লায়
ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন।

সোহাগ জানান,জনসেবা করতে হলে সৎ সাহসিকতা ও মানসিকতা থাকতে হয়। তাহলে সেবা করার দুয়ার উন্মোচিত হয়। তাই চেয়ারম্যান হয়ে মনের মতো করে কাজ করতে চান।

তিনি বলেন, ‘ আমি প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, গণঘাটলাসহ গরিব দুঃখী মানুষকে নানাভাবে সহযোগিতা করেছি।

তিনি বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে আজীবন সেবা করে যাব। এলাকার সবাই আমাকে অনেক ভালোবাসেন। সবার সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি।

আনারস মার্কার প্রার্থী রবিউল ইসলাম সোহাগ আরো বলেন আমি চেয়রম্যান নির্বাচিত ছাড়াও আমার ইউনিয়নের উন্নয়নে নিজেকে উজার করেছি, যে কোন র্দূযোগে মানুষের পাশে থেকে ব্যাক্তিগত ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি,এটাই আমাদের পরিবারের ধর্ম।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনতা আমাকে ডাক দিয়েছেন, তাদের ডাকে সারা দিয়ে আমি মাঠে প্রচারনা চালাচ্ছি, আমি আশাবাদী আমার উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি যেখানে যাই সেখানেই সাধারন ভোটাররা ঈদ উৎসবের মত আনন্দ করছেন।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ গুজবে কান দেবেন না, কোন গুজব ছড়াবেননা। সকল ক্ষমতার উৎস জনগন,আমরা কোন গুজবকে বিশ্বাস করিনা।

ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আমাদের উপজেলার উন্নয়নে যাকে সব সময় কাছে পাওয়া যায়,উন্মক্ত ভাবে সমস্যার কথা বলা যায়, সৎ, যোগ্য ও মাদক সমস্যা দূর করতে এমন প্রার্থীকে বেছে নিবেন সাধারণ ভোটাররা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার