সর্বশেষ খবরঃ

ট্রলার ডুবিতে নিখোঁজ ২০ জেলে পরিবার উৎকন্ঠায়

ট্রলার ডুবিতে নিখোঁজ ২০ জেলে পরিবার উৎকন্ঠায়
ট্রলার ডুবিতে নিখোঁজ ২০ জেলে পরিবার উৎকন্ঠায়

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: দুই দিনেও সাগরে মোহনায় জেলে ট্রলারডুবির ঘটনায় সন্ধান মেলেনি ভোলা সদর ও চরফ্যাশনের নিখোঁজ ২০ জেলের। এতে জেলে পরিবার গুলোর মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।

ট্রলার দূর্ঘটনায় নিখোঁজ রয়েছেন কারও বাবা, কারও সন্তান, কারও বা স্বামী। পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে না পেয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চরফ্যাশনের ৩ টি এবং ভোলা সদরের ১ গ্রাম।

ট্রলারের ধাক্কা দূর্ঘটনায় হাফিজ নামে ১ জেলে জীবিত উদ্ধার হলেও অন্যদের না পেয়ে নিখোঁজ জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। নিখোঁজরা জীবিত ফিরবেন, এমন আশা ও অপক্ষায় দিন গুনছেন জেলে পরিবারগুলো।

নিখোঁজ জেলেরা হলেন- বাচ্চু মাঝি, ফারুক, জাভেদ, আলামিন, মালেক, ইউসুফ, জলিল, রফিক, মাসুদ, বাচ্ছু, নুরুল ইসলাম, হারুন, নূর আলম, বাশার, সুমন, শাহিন, দীন ইসলাম, নাগর মাঝি ও জসিম। তাদের বাড়ি উপজেলার আব্দুল্লাপুর, জাহানপুর, নীল কমল ও ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

নিখোঁজ জেলে সুমনের বৃদ্ধ বাবা নূরুল ইসলাম চৌধুরী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে কোথায়। তার একটি তিন বছরের কণ্যা সন্তান রয়েছে।সে বাবার জন্য কান্না-কাটি করছে। কিন্তু সাগর মোহনায় ট্রলারডুবির ঘটনায় সুমন এখনো নিখোঁজ। এখন তার একমাত্র সন্তান কে দেখবে। আমরা ক্ষতিপ‚রণ চাই।

নিখোঁজ জেলে খালেকের ছেলে আব্দুর রহিম বলেন, বাবা মাছ ধরা শেষে করে বাড়িতে ফেরার কথা ছিল, সেই যে গেল আর ফিরে এলো না।বাবার চিন্তায় আমাদের পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে।নিখোঁজ জেলেরা বেঁচে আছেন কি না,তাও জানা নেই পরিবারগুলোর।

চরফ্যাশন উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল নেমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ড চেষ্টা চালাচ্ছে। তারা এখনো ঢালচর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এসএল আর-৫ নামে একটি ট্রলারের ধাক্কায় এ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারের নামে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। এছাড়াও নিখোঁজ জেলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য গত রবিবার ( ৫ ডিসেম্বর )দিনগত রাতে মাছ ধরার শেষে ফেরার পথে একটি ট্রলারের সঙ্গে ধাক্কায় ২১ জেলে নিয়ে কামাল খন্দকারের ’মা’ সমাছুনাহার নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে ১ জেলে উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ২০ জেলে।

আরো খবর

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার